• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৫৪:০৮ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ২৬ দিন ধরে নিখোঁজ ৫ম শ্রেণির মাদ্রাসা ছাত্র

২৭ জুন ২০২৬ সকাল ১১:১৬:৫৩

বকশীগঞ্জে ২৬ দিন ধরে নিখোঁজ ৫ম শ্রেণির মাদ্রাসা ছাত্র

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরশহরের চরকাউরিয়া এলাকার আবু সাঈদ (১২) নামে এক মাদ্রাসা ছাত্র ২৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় উদ্বেগ ও শোকে দিন কাটাচ্ছে তার পরিবারের সদস্যরা।

নিখোঁজ আবু সাঈদ উপজেলার পৌরশহরের চরকাউরিয়া ভাটিপাড়া এলাকার মো. আলমঙ্গীর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, গত ১ জুন সকাল আনুমানিক ১১টার দিকে আবু সাঈদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় গত ১৭ জুন আবু সাঈদের মা কল্পনা আক্তার বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরও এখন পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

আবু সাঈদের মা কল্পনা আক্তার বলেন, আমার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। প্রতিটি দিন আমাদের জন্য অসহনীয় হয়ে উঠছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘ছেলেটি নিখোঁজের পর তার মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু ছেলেটির সাথে কোন ডিভাইস বা মোবাইল না থাকায় উদ্ধার করতে বিলম্ব হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us