অনলাইন ডেস্ক: দেশের সব ধরনের সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
২৭ জুন শনিবার সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে আন্তর্জাতিক অলিম্পিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যেতে সক্ষম হবেন বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available