• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৫২:৫৩ (04-May-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁওয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:১৫

সোনারগাঁওয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মাল্টিমিডিয়া রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী জোরালো অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

৪ এপ্রিল শনিবার সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- কালিবাড়ি এলাকার রফিজউদ্দীন-এর ছেলে কবীর (৩৪) এবং পরাপরদী মীরেরবাগ এলাকার শাহ আলম- এর ছেলে রনি (৩২)।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, ৪ এপ্রিল সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি সুপরিকল্পিত ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কবীরের বসতবাড়ির ২য় তলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৩ (তেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এলাকাবাসীর মতে, ওসি মহিবুল্লাহর যোগদানের পর থেকেই সোনারগাঁওয়ে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তার দক্ষ নেতৃত্ব, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার কারণে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে তিনি মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে স্থানীয়রা মনে করছেন।

ওসি মহিবুল্লাহ জানান, “মাদকমুক্ত সোনারগাঁও গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আসামে বড় জয়ের পথে বিজেপি
আসামে বড় জয়ের পথে বিজেপি
৪ মে ২০২৬ বিকাল ০৪:৩৪:৪৬











Follow Us