• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০১:৩৩:৪৯ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
বাগাতিপাড়ায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

বাগাতিপাড়ায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ৫০ পুরিয়া হেরোইনসহ বাবু প্রামানিক (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।১৬ জুন মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।বাবু প্রামানিক দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের ফকির প্রামানিকের ছেলে।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেফতার ব্যক্তির কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় ২ গ্রাম।তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।