• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:১১:৪০ (04-May-2026)
  • - ৩৩° সে:

স্বামীর মুখে দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪০:২৬

স্বামীর মুখে দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে দাম্পত্য কলহের এক ভিন্নধর্মী ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীর মুখের তীব্র দুর্গন্ধ সহ্য করতে না পেরে থানায় লিখিত অভিযোগ করেছেন এক গৃহবধূ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়েশ এলাকার বাসিন্দা পারভীন আক্তার তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন।

Ad
Ad

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় তাকে নিয়মিত মুখ ও দাঁত পরিষ্কার করার জন্য অনুরোধ করে আসছিলেন। তবে এ বিষয়ে কথা বললেই তার স্বামী ক্ষিপ্ত হয়ে উঠতেন।

Ad

তিনি আরও অভিযোগ করেন, এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং কখনও কখনও শারীরিকভাবে নির্যাতনও করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে থানার পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আসামে বড় জয়ের পথে বিজেপি
আসামে বড় জয়ের পথে বিজেপি
৪ মে ২০২৬ বিকাল ০৪:৩৪:৪৬








Follow Us