চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে মো. জুনায়েদ আলী নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
১৭ মার্চ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজার এলাকায় ঘটে।


নিহত শিশু শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সোনামসজিদ এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশা শিবগঞ্জ বাজার যাচ্ছিল। ধোবড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু জুনায়েদ মারা যান। আহত ছয়জন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুনজিলা আক্তার জুই জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, দুর্ঘটনায় ব্যবহৃত ভটভটিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available