সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
১৪ মার্চ শনিবার রাত ৯টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন যাত্রামুড়া এলাকায় মো. হাবিবুল্লাহর ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

র্যাব জানায়, অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২ থেকে ৩ জন মাদক কারবারি মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
র্যাব-১১ আরও জানায়, উদ্ধার মাদকদ্রব্যসহ পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূল ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available