• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:০৪:৩৭ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
দেওয়ানগঞ্জে ভারতীয় মাদক উদ্ধার

দেওয়ানগঞ্জে ভারতীয় মাদক উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছে পুলিশ।৮ জুন সোমবার ভোর রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে অভিযান চালায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল।​পুলিশ জানায়, সীমান্তঘেঁষা পাথরেরচর এলাকার একটি ভুট্টার ক্ষেতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক মজুত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।​অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারত থেকে আনা মাদকের চালানটি ফেলে রেখে চোরাকারবারিরা কৌশলে সটকে পড়ে। পরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার এসব মাদকের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা।এঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।