যশোর প্রতিনিধি: বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে কাস্টমস সদস্যরা।
২ মার্চ সোমবার রাত ১০ টার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে ৬০০ কেজি রুই মাছ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার বিকালে মাছগুলো নিলামে তোলা হয়।


মাছের আমদানি করা প্রতিষ্ঠান ঢাকার সাজ্জাত এন্টারপ্রাইজ, আর বন্দরের শুল্কফাঁকির মাধ্যমে পাচারের চেষ্টা চালাচ্ছিল সি অ্যান্ড এফ প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ।

এর আগে গত ১৩ জানুয়ারি মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশের একটি অবৈধ চালানও আটক করা হয়েছিল। এই চক্রের সদস্যদের সঙ্গে সেই ঘটনায় জড়িত থাকার কথা বলা হচ্ছে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সি অ্যান্ড এফ এজেন্ট সামুদ্রিক মাছের ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি করেছে। অভিযানে মাছবাহী ট্রাকে ১০ প্যাকেজে উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, এক শ্রেণির দুর্নীতিবাজ ব্যবসায়ীর শুল্ক ফাঁকির কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রায় ১,০১৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। চিহ্নিত শুল্কফাঁকিবাজদের মধ্যে আলেয়া এন্টারপ্রাইজ, রয়েল এন্টারপ্রাইজ ও লিংক ইন্টারন্যাশনাল রয়েছে। অভিযোগ আছে, এসব অনিয়মে কাস্টমসের কিছু কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে। অপরাধীরা ধরা পড়লেও বিভিন্ন কৌশলে তাদের লাইসেন্স রক্ষা করে পুনরায় ব্যবসা চালাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available