• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ রাত ১০:২৩:৩২ (08-Feb-2026)
  • - ৩৩° সে:
বেনাপোল বন্দরে মাদকসহ আটক-১

বেনাপোল বন্দরে মাদকসহ আটক-১

যশোর প্রতিনিধি: বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৬০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি।৮ ফেব্রুয়ারি রোববার দুপুর ২টায় বেনাপোল বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ট্রাক চালক আনার গাজী ভারতের উত্তর ২৪ গরগনা বঁনগা থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারতীয় ট্রাকে মাদকের একটি চালান প্রবেশ করেছে। পরে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ১৬০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে। আটক আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে জানায় বিজিবি।