• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৩৬:০৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি

১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৫১

কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নলুয়া গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

১৬ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে মোহাম্মদ ওমর দেওয়ান ও মো. শহীদ মিয়ার বাড়িতে এ চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।

Ad
Ad

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কৌশলে বাড়ির পানির ট্যাংকিতে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে চোরচক্র ঘরে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার ভেঙে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

Ad

মোহাম্মদ ওমর দেওয়ানের বাড়ি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অপরদিকে মো. শহীদ মিয়ার বাড়ি থেকে একটি ল্যাপটপ ও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের পরিকল্পিত চুরি আগে এলাকায় ঘটেনি।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১





Follow Us