• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪৪:৫৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২৫:১৫

শ্রীপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে জমির মাটি কেটে বিক্রির দায়ে মো. সোলেমান নামে এক মাটি ব্যবসায়ীকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ এই অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় রাতের আঁধারে জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোলেমান পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক ও একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়।

Ad
Ad

পরবর্তীতে দুপুরে অভিযুক্ত সোলেমান জব্দকৃত সরঞ্জামগুলো ছাড়িয়ে নিতে আসলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ব্যারিস্টার সজীব আহমেদ জানান, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ এর ১৫ (১) ধারায় অপরাধ স্বীকার করায় অভিযুক্তকে ৪ লক্ষ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ আরও বলেন, "পরিবেশ ধ্বংস করে এবং সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us