• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১২:২০:১৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে কৃষিজমি থেকে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

২৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৪৪

আড়াইহাজারে কৃষিজমি থেকে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমি কেটে মাটি উত্তোলনের দায়ে আল আমিন (২৮) নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

২৯ ডিসেম্বর সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দি বালিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

Ad
Ad

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া কৃষিজমি কেটে মাটি উত্তোলনের অভিযোগে আল আমিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি আবু তালেবের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

তিনি বলেন, অনুমতি ছাড়া কৃষিজমি কেটে মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। এতে উর্বর কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় উপস্থিত স্থানীয়দের কৃষিজমি বিনষ্টের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ব্যক্তিগত বা অন্য কোনো প্রয়োজনে মাটি উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us