• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:৪০:০৫ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ

১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৩:৪৫

ফতুল্লায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী বোগাদাদীয়া-১৩ নামের লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জান্নাতি নামের একটি বাল্কহেড ডুবে গেছে। বাল্কহেডে থাকা সুকানীসহ পাঁচজন থাকলেও তারা সাঁতরে নিরাপদে আসতে সক্ষম হয়।

Ad

১৪ ডিসেম্বর রোববার সকাল ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

Ad
Ad

সংবাদ পেয়ে পাগলা নৌ ফাড়ি পুলিশ ঘটনাস্থলে এসে লঞ্চটিকে আটক করে।

নদীতে ডুবে যাওয়া জান্নাতি বাল্ক হেডের মালিক আলি আহেম্মদ জানান, চাঁদপুর দশআনি থেকে সিলেকশন বালু নিয়ে ঢাকায় আসার পথে ফতুল্লা লঞ্চঘাট অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বোগদাদিয়া-১৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ বাল্ক হেড বরাবর আসতে দেখে তারা গতি পরিবর্তন করতে চাইলেও ব্যর্থ হয়। এ সময় লঞ্চের সঙ্গে বাল্ক হেডটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাল্কহেডটি ডুবে যায়। তবে বাল্কহেডের ভিতরে থাকা পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

পাগলা নৌ ফাড়ি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর হসেন জানান, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লঞ্চটাকে জব্দ করে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বাল্কহেড ডুবি ঘটনায় কোনো হতাহত ঘটেনি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us