• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:১৩:৫৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে ইয়াবা ও টাকাসহ আটক ১

৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১৭:২৩

কেরানীগঞ্জে ইয়াবা ও টাকাসহ আটক ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৪৫০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪ লক্ষ ১০ হাজার টাকাসহ ইব্রাহিম (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

৭ ডিসেম্বর রোববার দুপুরে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ইব্রাহিম রাজধানীর মিরপুর-২ ফল পট্টি এলাকার সোহরাব সরদারের ছেলে।

Ad
Ad

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।

Ad

তরিকুল ইসলাম জানান, গ্রেফতার ইব্রাহিম একজন পেশাদার মাদক কারবারি। অভিযান চলাকালে তার সহযোগী ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন আনার (৫২) সুকৌশলে পালিয়ে যায়।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা দায়ের করে ইব্রাহিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯


Follow Us