• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:৫৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু

২৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৫:২৫

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু

রাজশাহী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু।

Ad

২৮ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে ৯নং ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহ মখদুম রুপোশ (রা.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রমের সূচনা করেন।

Ad
Ad

পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মাজার প্রাঙ্গণ থেকে দরগাপাড়া, হোসেনিগঞ্জ, বেতপট্রি–সহ মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট ও সমর্থন প্রার্থনা করেন। পথচারী, রিকশাচালক, দোকানদারসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া, সমর্থন ও আস্থা চান।

এসময় সঙ্গে থাকা নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চাইতে লিফলেট বিতরণ করেন।

সংক্ষিপ্ত পথসভায় মিজানুর রহমান মিনু বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত রাজশাহী গড়তে আমি কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আর ভোটই আমার শক্তি। ধানের শীষের বিজয়ে জনগণের জয় হবে।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে আমি কখনো আপস করিনি, করবও না। রাজশাহী-২ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ এবং সাধারণ মানুষের জীবিকার সুযোগ বৃদ্ধি—এসবই হবে আমার মূল অঙ্গীকার।”

এ ছাড়া তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীন মত প্রকাশের পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে ধানের শীষের বিজয় জরুরি উল্লেখ করে বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি—আপনাদের একজন কর্মী হিসেবেই কাজ করব। ক্ষমতা নয়, জনগণের সেবা করাই হবে আমার প্রথম দায়িত্ব।”

প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০




Follow Us