• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৪০:৪৯ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ভিসা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

১৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:১৩:০৭

সৈয়দপুরে ভিসা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে জুয়া ও ভিসা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

১৩ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো.আকতার হোসেন।

এরা হলেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পঞ্চায়েত পাড়ার আতাউর রহমান ওরফে আতিকের ছেলে মো. ইমন হোসেন (২০) ও মো. লিমন হোসেন (২৯)।

জেলা গোয়েন্দা পুলিশ জানান, তাদের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর রাতে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃতদের বাসায় অভিযান চালিয়ে  দুইজনকে গ্রেফতার করা হয়। দুইজনের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিসা প্রতারণাসহ অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেন। পরে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু
২১ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:২৬



মা হতে চলেছেন সামান্থা রুথ
মা হতে চলেছেন সামান্থা রুথ
২১ জুন ২০২৬ বিকাল ০৪:২১:৩০




Follow Us