• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:৪৫ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী-শাশুড়িসহ গ্রেফতার ৩

২১ জুন ২০২৬ বিকাল ০৫:৩০:২৬

রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী-শাশুড়িসহ গ্রেফতার ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে গৃহবধূ মারিয়া জাহান মীমের (১৬) রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী ও শাশুড়িসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

২১ জুন রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-ভিকটিমের স্বামী মাহিম (২০), শাশুড়ি মাহিনুর বেগম (৪০) এবং দেলোয়ার হোসেন সোহাগ (৩৯) নামের এক সন্দিগ্ধ আসামি। এর আগে ২০ জুন শনিবার ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, চলতি বছরের জুন মাসে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে স্বামীর বাড়িতে মারিয়া জাহান মীমের রহস্যজনক মৃত্যু ঘটে।

মীমের পরিবারের দাবি, বিয়ের কাবিননামার টাকা বৃদ্ধি এবং পারিবারিক বিরোধের জেরে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মীমের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১১ কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ (নোয়াখালী) এবং র‌্যাব-৪ (সাভার) এর একটি যৌথ দল ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
২১ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০১







Follow Us