• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:০৫ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

চিড়িয়াখানায় পাঠানো নিয়ে রাশেদ-হানজালার পাল্টাপাল্টি মন্তব্য

২১ জুন ২০২৬ বিকাল ০৫:০৯:২৪

চিড়িয়াখানায় পাঠানো নিয়ে রাশেদ-হানজালার পাল্টাপাল্টি মন্তব্য

অনলাইন ডেস্ক: মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। সালিশ বৈঠকে এক বিএনপি কর্মীর সঙ্গে তার কথিত দুর্ব্যবহার ও কঠোর আচরণের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক পেজে সমালোচনা করে লিখেন, ‘এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে!’ এছাড়া তিনি এমপি হানজালার আচরণকে ম্যানারলেস বলে অভিহিত করেন।

এর জবাবে ২১ জুন রোববার দুপুরে এমপি হানজালা তার ভেরিফায়েড ফেসবুক পেজে পাল্টা মন্তব্য করেন। তিনি রাশেদ খাঁনকেও চিড়িয়াখানায় রাখার দাবি জানিয়ে লিখেছেন, ‘রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকবো বাঘের সাথে। বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না!’

তিনি আরও লিখেন, ‘রাশেদ খাঁনকে রেখে আসবো ডোনাল্ড ট্রাম্প নামের এক গরুর (মহিষ) পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ, গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।’

এর আগে প্রায় এক মিনিটের ভাইরাল ভিডিওতে দেখা যায়, সালিশ বৈঠকে এমপি হানজালা উত্তেজিত হয়ে টেবিল চাপড়ে বলেন, ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য।’ ওই ঘটনার পর থেকেই বিষয়টি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
২১ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০১








Follow Us