• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৪:২৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩১:৪৮

শাহরাস্তিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

Ad

৮ অক্টোবর বুধবার রাতে উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

জানা গেছে,  ৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় ১৪ বছরের ওই কিশোরী দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে ৬৫ বছরের বৃদ্ধা গোলাপ রহমান জোরপূর্বক পারিবারিক কবরস্থানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে জানালে তিনি এলাকাবাসীকে জানান।  

এলাকাবাসী বিষয়টি সমাধানে ব্যর্থ হলে কিশোরীর মা মাজুদা বেগম শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। শাহরাস্তি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বৃদ্ধা গোলাপ রহমানকে আটক করে। বুধবার রাতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।

জানা গেছে, গোলাপ রহমানের বিরুদ্ধে ইতোপূর্বে এ ধরনের আরো বহু অভিযোগ রয়েছে।    

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০



Follow Us