• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৯:৫৪:৩৯ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

নাটোরে টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:০৭:১৭

নাটোরে টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি: নাটোরে টেক্সটাইল ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

Ad

২২ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার দিকে শহরের রামাইগাছি এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।

Ad
Ad

শিক্ষার্থীরা জানায়, স্থানীয়রা টেক্সটাইল ইনস্টিটিউটের ৭ম ব্যাচের ৬ষ্ঠ পর্বের ছাত্র নাঈম ও পিয়াসকে মোবাইল ফোন এবং টাকা পয়সা কেড়ে নিয়ে মারধর করে রামাইগাছি এলাকার কয়েকজন দুর্বৃত্ত্ব। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে ছাত্রদের ওপর হামলাকারী এবং মারধরের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, মহাসড়ক অবরোধের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র প্রতিনিধিদের সাথে ওই বিষয়ে কথা বলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্ররা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us