• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৩১:৪৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

‎সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত ১০, আটক ৪

১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:৫১

‎সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত ১০, আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন।তিনি লক্ষীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।

Ad

১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ইতঃপূর্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে গ্রামবাসী সালিশে মীমাংসা করেন। কিন্তু দুপুরে আবারও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালে সুলফির আঘাতে সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

‎আহত অন্যান্যদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

‎জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জয়নাল হোসেন জানান, দীর্ঘদিনের পূ্র্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে, বেশ কয়েক জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। গ্রামের পরিবেশ শান্ত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us