• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২০:৫৮ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:১২

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে সাজ্জাদ পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Ad

৬ সেপ্টেম্বর শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন আদমজীনগর নয়াপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

Ad
Ad

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটকের সময় স্থানীয়রা তাদের উপর হামলা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, শনিবার রাতে ক্রাউন সিমেন্টের একটি মালবাহী গাড়ি আইলপাড়ার ফ্যাক্টরি থেকে বের হয়ে এসও রোডের ঈদগাহের সামনে এলে প্রতিবন্ধী যুবক সাজ্জাদ গাড়িটিতে ঢিল মারে। এতে গাড়ির সামনের কাঁচটি ভেঙ্গে যায়। পরে চালক-হেলপারসহ অন্যরা যুবককে ছিনতাইকারী ভেবে আটক করে বেদম মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সাজ্জাদ।

হাবিব নামের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, রাতে ওই রাস্তা দিয়ে যাবার সময় গাড়িচালক ও হেলপার মিলে সাজ্জাদকে টেনে হিচঁড়ে নিয়ে যায়। এসময় কয়েকজন নিষেধ করলেও কেউ শুনেনি। সকালে শুনলাম ছেলেটি মারা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:২১

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৮



যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:৫০

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:২২


প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১২:৫৬


Follow Us