• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫৮:০০ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে অবৈধ বালু উত্তোলন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

২ আগস্ট ২০২৫ রাত ০৯:২৭:১১

পলাশে অবৈধ বালু উত্তোলন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশ উপজেলার ডাঙায় অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট করা এবং ব্যক্তিগত জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

Ad

২ আগস্ট শনিবার উপজেলার ডাঙা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ভুক্তভোগী ও স্থানীয়রা অংশ নেন।

Ad
Ad

এলাকাবাসীর অভিযোগ, ডাঙা বাজার এলাকায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে তিন ফসলি জমিগুলো হুমকির মুখে পড়ছে এবং অনেকের ব্যক্তিগত জমি জোরপূর্বক বালু দিয়ে ভরাট করা হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, এই কাজের প্রতিবাদ করলে তাদের ওপর হামলা-মামলার হুমকি দেওয়া হয়।

একজন ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বলেন, তার অনুমতি ছাড়াই তার জমিতে বালু ফেলা হয়েছে, যার ফলে তিনি জমি হারানোর ঝুঁকিতে আছেন।

আরেক মানববন্ধনকারী মো. কামরুজ্জামান জানান, প্রশাসনের পক্ষ থেকে ১৪৫ ধারা জারি করা হলেও অভিযুক্তরা তা মানছে না এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে সিমেন্ট কারখানার মালিক এবং ম্যানেজারের সাথে যোগাযোগের চেষ্টা করলে ফ্যাক্টরির দায়িত্ব প্রাপ্ত এক সিকিউরিটি ইনচার্জ জানান এ ব্যাপারে কোম্পানির পক্ষে কোনো বক্তব্য নেই।

পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯



ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯


পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১২:৫৫

সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:৩৮

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:৫০




Follow Us