• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪০:৫৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে চাঁদাবাজকে পুলিশে দিল জনতা

২৫ জুলাই ২০২৫ দুপুর ০২:৫৬:৫৪

দোয়ারাবাজারে চাঁদাবাজকে পুলিশে দিল জনতা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদাবাজি করতে গিয়ে ফয়সাল আলম জীবন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে তুলে দেন স্থানীয়রা।

Ad

এ ঘটনায় ২৪ জুলাই বৃহস্পতিবার একই গ্রামের মৃত আমজাদ আলী মাস্টারের ছেলে ফখর উদ্দিন বাদী হয়ে আটক ফয়সাল আলম জীবনকে প্রধান আসামি করে দু’জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

Ad
Ad

আটক জীবন উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলা বাজারের মৃত সামছুল আলমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৩ জুলাই বুধবার সন্ধ্যা রাতে ফয়সাল আলম জীবন একই গ্রামের প্রবাসী ফখর উদ্দিনের বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এজাহারভুক্ত প্রধান আসামি ফয়সাল আলম জীবনকে গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us