• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫১:৪৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে দু’জনকে পিটিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

৩০ মে ২০২৫ দুপুর ০২:৪৯:৫২

শ্রীপুরে দু’জনকে পিটিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত পূর্ব বিরোধে দু’জনকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

Ad

উপজেলার গাজীপুর ইউনিয়নরে দক্ষিণ ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। হামলার শিকার হলেন ওই গ্রামের মাজেদা বেগম(৪০) ও এনামুল হক(৩৫)। 

Ad
Ad

এ ঘটনায় মাজেদা বাদী হয়ে বুধবার রাতে শ্রীপুর থানায় অজ্ঞাত দশ জনসহ চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। 

অভিযুক্তরা হলেন- একই গ্রামের মো. নাছির(৪২),বাহারউদ্দিন(৬০), ফেরদৌস(২০), শাহানাজ(৪০), রিতা(৪০),হারুন(৫০), পারভেস(২৭), পাপ্পু(২৪), সোহাগ মিয়া (৩০), জুয়েল (৩৬), সিরাজ (৩৫), শান্ত (২৪), শিমান্ত (১৮), মাসুম (৩৩)সহ অজ্ঞাত আরও  ৮-১০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ধনুয়া গ্রামে জমিও পারিবারিক বিষয় নিয়ে মাজেদা ও নছির গংদের মধ্যে বিরোধ চলছে। পূর্ব বিরোধের কারণে বুধবার দুপুরে নাসিরগং  সংঘবদ্ধ হামলা করে মাজেদা(৪৫) তার দেবর এনামুল(৩২) ও বোন সাজেদার (৩৫) উপর হামলা চালায়। হামলাকারীরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে হত্যার চেষ্টা করে। নগত টাকা পয়সা স্বার্ণালংকার ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের রক্ষা করে। 

এ ঘটনায় বুধবার রাতে মাজেদা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। সিসি টিভির ফুটেজে দেখা যায় অভিযুক্তরা মাজেদাকে পেটাচ্ছে।

বক্তব্য জানতে মোবাইলে ফোন করলে অভিযুক্ত নারিস বলেন, এ বিষয়ে কিছু বলতে পারবো না।

অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us