• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৫:৩৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

২৫ মে ২০২৫ বিকাল ০৩:১৫:০৫

নওগাঁয় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। নওগাঁ জেলা প্রশাসন ও নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করে।

২৫ মে রোববার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন- নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

Ad
Ad

নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব এর সভাপতিত্বে মেলায় নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা ও সদর উপজেলা নিবার্হী অফিসার ইবনুল আবেদীন বক্তব্য রাখেন।

Ad

মেলায় ভূমি অফিসের তিনটি স্টল অংশ নিয়েছে। যেখানে বিনামুল্যে সেবাগ্রহীতারা নামজারির আবেদন করতে পারবেন। এ সময় ভূমি সেবা গ্রহীতাদের মাঝে নামজারি খতিয়ান ও খাস জমির লীজ নবায়ন রশিদ প্রদান করা হয়।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমি সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us