• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২৫:৪৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে অবৈধ মাটি-বালি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

১২ মে ২০২৫ রাত ০৮:০৮:৪০

ঈশ্বরদীতে অবৈধ মাটি-বালি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের নবীনগর এলাকায় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

Ad

১২ মে সোমবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খাঁন।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী রুবেল হোসেন নামের এক ব্যক্তিকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত রুবেল হোসেন উপজেলার সাহাপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মো. ইবাদুল হোসেনের ছেলে।

ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বলেন, ‘অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা চলমান থাকবে। পরিবেশ রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us