• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৯:০৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে অবৈধ সিসা তৈরির কারখানা সিলগালা

১৭ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২৬:৫৭

শ্রীপুরে অবৈধ সিসা তৈরির কারখানা সিলগালা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিধ: গাজীপুরের শ্রীপুরে গেলি ইন্ডাস্ট্রিজ নামের একটি অবৈধ সিসা তৈরির কারখানায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। এ সময় কারখানাটি বন্ধ (সিলগালা) করে দেয়া হয়। একই সঙ্গে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

১৬ এপ্রিল বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ওই কারখানায় অভিযান চালানো হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে গেলি ইন্ডাস্ট্রি নামের কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এতে ক্ষতিকারক বিষাক্ত রাসায়নিক পদার্থ এই জনপদের মানুষের স্বাস্থ্যঝুঁকিসহ নানা সমস্যা দেখা দিচ্ছে। আশপাশের পরিবেশ হুমকির মুখে পড়ে। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরাও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। এসব বিষয় মাথায় রেখে পরিবেশ সংরক্ষণ আইনে কারখানাটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের পরিদর্শক মো. নূরুল আমিন বলেন, কারখানাটিকে অনেক আগে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে পারিপার্শ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে তা বাতিল করা হয়। বর্তমানে তাদের পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us