• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৪৮:০৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

১০ মার্চ ২০২৫ রাত ০৮:২৮:১৮

চাঁপাইনবাবগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামের এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছে।

১০ মার্চ সোমবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের দারিয়াপুর এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার রাজশাহীর পবা উপজেলার হাটরামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩৫)।

Ad
Ad

ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের এসে ট্রাকের সামনের অংশ কেটে আটকে পড়া ড্রাইভার-হেলপারদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার আগেই নিহত হয় সাদ্দাম।

Ad

আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১






Follow Us