• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৪:৪৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ৩ দোকান পুড়ে ছাই

২৭ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৯:৫৭

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ৩ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনটি দোকানও পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Ad

২৭ জানুয়ারি সোমবার নাসিক সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া (ভান্ডারিপুল) এলাকায় মনিরের ভাড়া বাড়িতে ভোর সাড়ে ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টায় ভান্ডারিপুল এলাকার বাসিন্দা মনিরের ভাড়া বাড়িতে হঠাৎ আগুন ধরে ৫টি ঘর পুড়ে যায়। এরপর সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে গিয়ে বাড়ির সামনের অংশের থাকা আরও ৩টি দোকানে। এতে ভাড়াটিয়াদের ঘরের আসবাবপত্র ও দোকানের মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা হবে বলে ধারণা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১

ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৯:০২




Follow Us