• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৬:০৮:২৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্পে আগুন, ১০ দোকান ভস্মীভূত

৩০ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৫৯:৩৫

সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্পে আগুন, ১০ দোকান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্পে আগুনে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Ad

২৯ ডিসেম্বর রোববার দিবাগত রাত দেড়টায় আদমজী বিহারি ক্যাম্পের বাজারে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া।

Ad
Ad

মো. মিরন মিয়া বলেন, ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কেউ হতাহত হয়নি। বিভিন্ন দোকানের প্রায় ৫ লাখ টাকার মাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়রা জানান, আগুন লেগে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us