• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫০:০০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

২১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৪৮:৫৯

ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে পদ্মা নদীর পাড় থেকে ফসলি জমির মাটি কাটা ও গ্রামীণ রাস্তা নষ্ট করার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা এবং ট্রাক ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২০ ডিসেম্বর শুক্রবার বেলা ১২টায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। মাটি ব্যবসায়ী শফিকুল ইসলাম লিপন উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। ট্রাক ড্রাইভার সাহাপুর ইউনিয়নের বাসিন্দা।

Ad
Ad

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

Ad

শাহাদাত হোসেন খান বলেন, আইন অমান্য করে পদ্মা নদীর পাড় থেকে এস্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটা, বালু উত্তোলন, বিক্রি ও নদীর গতিপথ পরিবর্তন করার অপচেষ্টাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা এবং ট্রাক ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো অনিয়মের বিরুদ্ধে অভিযোগ পেলে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯






Follow Us