• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৮:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভুঞ‌াপু‌রে সি‌এন‌জি-অটোরিকশা সংঘ‌র্ষে শিক্ষক নিহত

৭ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৫১:৩৬

ভুঞ‌াপু‌রে সি‌এন‌জি-অটোরিকশা সংঘ‌র্ষে শিক্ষক নিহত

ভুঞ‌াপু‌র (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপু‌রে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটো‌রিকশার সা‌থে সংঘ‌র্ষে আব্দুল আলিম নামের এক শিক্ষক‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় তার স্ত্রী ও ছে‌লে আহত হ‌য়ে‌ছেন।

Ad

৭ নভেম্বর বৃহস্প‌তিবার সকা‌লে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চলিক মহাসড়‌কের উপ‌জেলার কাগমারীপাড়া ব্রিজের কা‌ছে এ ঘটনা ঘ‌টে। প‌রে আহতদের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনারেল হাসপাতা‌লে নেয়া হয়। নিহত শিক্ষক আব্দুল আলিম ভূঞাপুর প্রভাতি কিন্ডারগা‌র্টের শিক্ষক এবং উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে।

Ad
Ad

প্রভাতি কিন্ডারগার্টেনের শিক্ষক এম‌কে হাতেম জানান, ওই শিক্ষক টাঙ্গাইলের বাসা থে‌কে সিএনজি ‌যো‌গে ভুঞাপুর যা‌চ্ছিল। এসময় কাগমারীপাড়া ব্রিজ এলাকায় এক‌টি ব্যাটারি চালিত অটো‌রিকশার সা‌থে সংঘর্ষ বাঁ‌ধে। এ ঘটনায় আলিম, তার স্ত্রী ও সন্তানসহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত হয় আলিম। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কার‌ণে হাসপাতা‌লে নেয়ার পর তার মৃত্যু হয়। এছাড়া তার স্ত্রী ও সন্তান প্রাথ‌মিক চি‌কিৎসা নেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ি এএসআই আলমগির জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us