• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫১:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

৭ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৫:৪৯

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বিসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছে।

Ad

আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) এবং তালা উপজেলারই সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর থানার এসআই বিশ্বজিৎ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আরেকজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯







Follow Us