কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যেগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় র্যালিটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা প্রেসক্লাবসহ নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিন করে।


টাউনহল মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির পূর্ব বক্তব্যে ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সভাপতি হাসান আহমেদ বলেন, "আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এদেশে মাথাচাড়া দিতে পারবে না, এদেশে ছাত্র শিবিরের একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। জুলাই বিপ্লব ছাত্র শিবিরের রক্তের বিনিময়ে এসেছে। বর্তমান প্রজন্ম জানে কীভাবে স্বৈরাচারী সরকার পতন করতে হয়। যারা জুলুম ও লুটতরাজে ব্যস্ত আছেন, তাদেরও নতুন প্রজন্ম ছাড় দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের ছাত্র জনতা নতুন বাংলাদেশের সূচনা সৃষ্টি করবে।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর সেক্রেটারী ও সাবেক মহানগর শিবির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর শিবির সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েতসহ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংগঠনিক যাত্রা শুরু করে। নতুন বাংলাদেশে আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। শত শত শহীদের রক্তের বিনিময়ে গড়া ইসলামী ছাত্র শিবির সংগঠনটি আগামীর বাংলাদেশ বির্নিমানে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available