• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:০৮:৫৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল

৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি রোববার রাজধানীর নয়াপল্টনে পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

৬ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘৮ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বিএনপি বাতিল করেছে। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য দিতে পারেন।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনী কৌশল ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুসহ কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দেন।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০







Follow Us