• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২৭:১১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ জনকে কুপিয়ে হত্যা

১৩ অক্টোবর ২০২৪ দুপুর ০২:১২:৩৮

বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ জনকে কুপিয়ে হত্যা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে তোরাব আলী (৪৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৩ অক্টোবর রোববার সকাল ৮টার দিকে উপজেলার নটাবাড়িয়া ওয়ারিশপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত তোরাব একই এলাকার মৃত সোলেমান আলির ছেলে।

Ad

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই তোরাব আলির সাথে তার মামাতো ভাই সুলতান আহমেদ রানার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার সকালে তোরাব আলী তার কলাবাগানে জমে থাকা পানি অপসারণের জন্য ড্রেন করার সময় রানা ও তার লোকজন বাধা দেয়।

Ad
Ad

এসময় তোরাবের সাথে রানার কথা-কাটাকাটি শুরু হয়। পরে রানা তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে তোরাবকে কুপিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তোরাবকে উদ্ধার করে পাশ্বর্বর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোরাবাকে মৃত ঘোষণা করে।

থানা পুলিশ বলছে, ওই এলাকায় তাদের মধ্যে জমি নিয়ে ঝামেলা চলছে শুনেছি। অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় একটি মামলা দায়েয়ের প্রস্তুতি চলছে। সব ধরনের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us