• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:৩৯:১৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমারখালীতে দেবরের পুরুষাঙ্গ কেটে দিলেন ভাবি

২৫ মে ২০২৪ সকাল ০৯:৫৩:২০

কুমারখালীতে দেবরের পুরুষাঙ্গ কেটে দিলেন ভাবি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে হেলাল উদ্দিন (৪২) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তারই ভাবি।

২৪ মে শুক্রবার বিকেলে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্ৰামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হেলাল উদ্দিন ওই গ্রামের গফুর শেখের ছেলে। এলাকাবাসী তাকে উদ্ধার করে কুমারখালী ৫০ শয্যা বিশিষ্ট  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Ad
Ad

আহতের স্ত্রী রানু বেগম বলেন, আমার ভাশুর বাড়ি প্রবেশের রাস্তায় খড় গাদা রাখার কারণে বাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে। খড় সরানোর কথা বললে আমার ভাসুর জালাল আমার স্বামীর গলা চেপে ধরে এবং তার স্ত্রী রোজিনা অণ্ডকোষ চেপে ধরলে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলেন।

Ad

এ সময় কাঁচি দিয়ে আমার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে। আমি ঠেকাতে গেলে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। তাদের সঙ্গে বসত বাড়িতে যাতায়াতের পথ নিয়ে মাঝে মাঝেই ঝগড়াঝাঁটি হয়। কিন্তু আজ তারা আমার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে, আমার স্বামীর পুরুষাঙ্গে ১০টি সেলাই লেগেছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক মনে হচ্ছে।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাঈদ সাকিব বলেন, হেলাল শেখ নামে একজন রোগী রাত ৮টার দিকে হাসপাতালে স্বজনরা নিয়ে আসেন। তার পুরুষাঙ্গ বেশ ক্ষত হয়েছে । ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর বিষয়টি সম্পর্কে জানা যাবে।

কুমারখালী থানা অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম জানান, এই বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us