• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে জাল ভোট দেওয়ার অপরাধে ৩ জনকে জেল-জরিমানা

৮ মে ২০২৪ বিকাল ০৪:৪৪:২৪

মেহেরপুরে জাল ভোট দেওয়ার অপরাধে ৩ জনকে জেল-জরিমানা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে জাল ভোট দেওয়ার অপরাধে তিন জনকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

৮ মে বুধবার বিকালে উপজেলার বাগোয়ান প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পৃথক ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ দেয়া হয়। ‌

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাল ভোট দেওয়ার অপরাধে বাগোয়ান ভোট কেন্দ্র থেকে হৃত্বিক ও বাবুল নামের দুজনকে আটক করা হয়। একই সময় বিশ্বনাথপুর ভোট কেন্দ্র থেকে আটক করা হয় মাহফুজ হোসেনকে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হৃত্বিককে ১ মাসের কারাদণ্ড, বাবুল শেখকে ১০ হাজার টাকা ও মাহফুজকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বাগোয়ান ভোট কেন্দ্রে এবং বিশ্বনাথপুর ভোট কেন্দ্রে অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us