• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে আটক ২

৫ মে ২০২৪ সকাল ১০:২২:২৪

কক্সবাজারে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে আটক ২

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে গাড়ির সিটের ভিতরে অভিনব কায়দায় ২০ হাজার পিস ইয়াবা পাচারকালে জাহেদ হাসান রাশেল (৩০) ও লিটন শর্মা (২৮) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে রামু থানা পুলিশ।

Ad

৪ মে শনিবার দুপুরে রামু উপজেলা পরিষদ সংলগ্ন হোটেল শেরাটনের সামনে থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

Ad
Ad

আটক জাহেদ হাসান রাসেল কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ পশ্চিম লারপাড়া বাসটার্মিনাল এলাকার মতিউর রহমানের ছেলে ও লিটন শর্মা পৌরসভার ১০নং ওয়ার্ড নতুন বাহার ছড়া এলাকার অর্জিত শর্মার ছেলে।

রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলা পরিষদের সামনে অভিযান চালিয়ে একটি সাদা রঙের এক্স নোহাসহ দুইজন মাদককারবারিকে আটক করে থানা পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যমতে গাড়ির সিটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us