• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১১:৩৯:৪০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে রান্না ঘরের আগুনে পুড়ে বৃদ্ধা নিহত

৪ মে ২০২৪ সকাল ০৮:৪০:৩৬

বড়াইগ্রামে রান্না ঘরের আগুনে পুড়ে বৃদ্ধা নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে রান্না ঘরের আগুনে পুড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

Ad

৩ মে শুক্রবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ী মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা উপজেলার রামাগাড়ী গ্রামের মৃত তজিরের স্ত্রী।

Ad
Ad

বনপাড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিক আলম ও স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে রান্না ঘরে মা জাহানারা ও মেয়ে জরিনা রান্না করার সময় হঠাৎ চুলা থেকে আগুন সূত্রপাত হয়। সে আগুন মুহূর্তেই ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় জাহানারা বেগমের শরীরে আগুন ধরে যায়। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় বৃদ্ধা জাহানারাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যু হয়।

মৃত্যুর খবর পেয়ে রাতেই সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন (মিঠু) ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে শুকনা খাবার তুলে দিয়ে সান্ত্বনা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬


Follow Us