• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বোরহানউদ্দিনে ২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

১৬ মার্চ ২০২৪ সকাল ১০:০৬:৫১

বোরহানউদ্দিনে ২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চান্দেরহাট বাজার এলাকা থেকে  ২ হাজার পিচ ইয়াবাসহ শাহাবুদ্দিন ও মাকসুদ নামের দুই মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

Ad

১৪ মার্চ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. শাহিন ফকির (বিপিএম) এর নেতৃত্বে এসআই মো. মনজুর হোসেন, এসআই শাহাবুল ও এ এসআই ইয়ার হোসেনসহ একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেন।

Ad
Ad

আটক শাহাবুদ্দিন লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরলক্ষী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ও আটক মাকসুদ একই এলাকার কামালের ছেলে।

তাদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মাদক মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির (বিপিএম) জানান, দুই মাদক কারবারিকে দুই হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।  তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। মাদকসহ সকল অপরাধীর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us