• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৪১:৫৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

৯ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:০৭:৪৮

বীরগঞ্জে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে বীরগঞ্জে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

Ad

৯ মার্চ শনিবার সকালে উপজেলার পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড মাকড়াই গ্রামের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠিত স্কুল প্রাঙ্গণে তিন মাসের প্রশিক্ষণ শেষে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Ad
Ad

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া (জাকা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা কৃষক লীগের সভাপতি শিবলী সাদিক, জেলা পরিষদ সদস্য রোকনুজ্জামান বিপ্লব, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদ হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি রাসেল ইসলামসহ উপজেলা ও কলেজ শাখার শুভসংঘের সদস্যরা।

এ সময় এমপি জাকারিয়া বলেন, দেশে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে স্কুল প্রতিষ্ঠা ও অসহায়, বিধবা, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে; এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

তিনি বলেন, এমন কর্মকাণ্ডের ফলে নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারছে ও স্বাবলম্বী হচ্ছে। পাশাপাশি আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আর এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us