• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৪:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গুরুদাসপুরে গার্লস গাইড এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:০৩

গুরুদাসপুরে গার্লস গাইড এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলা গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Ad

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ চত্ত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

Ad
Ad

আয়োজক সূত্রে জানা গেছে, শীতবস্ত্র বিতরণের আগে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এসোসিয়েশন এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার।

অনুষ্ঠানে উপজেলা গার্লস গাইড এসোসিয়েশন সভাপতি নিগার সুলতানা রেখা ও সম্পাদক ওয়ালিদা শাহরিয়ার বক্তব্য রাখেন।

উপজেলার মাধ্যমিক স্তরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ জন গার্ল গাইডের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানের পক্ষে সংশিষ্ট শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সালমা আক্তার গার্ল গাইডসদের পড়াশোনার পাশাপাশি দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে আহবান জানান। তিনি তাদের আরও বিনয়ী, মিতব্যয়ী, সৃষ্টিশীল, আত্মনির্ভরশীল, শারীরিক ও মানসিক উন্নয়নসহ অন্যান্য মানবিক, শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে অংশ গ্রহণের নির্দেশ না দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us