• ঢাকা
  • |
  • বুধবার ৯ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৪:০৭:৫৫ (24-Jun-2026)
  • - ৩৩° সে:
১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।১৯ মে মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।তথ্যমন্ত্রী বলেন, নির্ধারিত সময় অনুযায়ী তৃতীয় টার্মিনাল উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিভিন্ন পর্যায়ের সমন্বিত পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ধরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। এর আওতায় টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং পার্কিং এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে যাত্রীরা এসব এলাকায় বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।