• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:১৬:৪৩ (03-May-2026)
  • - ৩৩° সে:

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন প্রসঙ্গে যা বললেন বিমান মন্ত্রী

৩ মে ২০২৬ দুপুর ০২:১১:৩০

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন প্রসঙ্গে যা বললেন বিমান মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জনগণের চাহিদা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে। তবে আপাতত সরকারের মূল মনোযোগ জনসেবা ও সামাজিক উন্নয়নের দিকে।

​২ মে শনিবার বিকেলে মানিকগঞ্জ শহীদ তপন স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Ad
Ad

​বিমান বন্ধরের নাম পরিবর্তনের জনদাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আফরোজা খানম রিতা বলেন, ‘ইনশাআল্লাহ, যদি মানুষের সে রকম চাহিদা আসে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আসে, তাহলে পরবর্তীতে এ বিষয় নিয়ে চিন্তা করব। আপাতত এ বিষয় নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কারণ আমাদের প্রধানমন্ত্রী সামাজিক কাজটাকেই এখন বেশি মূল্য দিচ্ছেন।’

Ad

​তিনি আরও যোগ করেন, সরকার বর্তমানে সুশাসন নিশ্চিত করা এবং জনগণের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে কৃষকদের জন্য কৃষক কার্ড ও মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের মতো মানবিক কর্মসূচিগুলো নিয়ে সরকার এখন ব্যস্ত সময় পার করছে।

​এ বছর হজ ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী জানান, মোট ৭৮ হাজার হজযাত্রী এবার সৌদি আরব যাচ্ছেন। ইতোমধ্যে এক-তৃতীয়াংশ যাত্রী নিরাপদে পৌঁছেছেন। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিমান ও ধর্ম মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

বিমানের সক্ষমতা নিয়ে মন্ত্রী বলেন, ‘যাত্রী চাহিদার তুলনায় আমাদের এয়ারক্রাফট কম। প্রবাসীদের যাতায়াত সহজ করতে নতুন এয়ারক্রাফট কেনা হচ্ছে।’ এছাড়া জাপান সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা শেষে বছরের শেষ নাগাদ বিমান বন্দরের নতুন টার্মিনাল চালু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us