আশুলিয়ায় যুবলীগ নেতা-কর্মী গ্রেফতার ২
সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলার ঘটনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।১৪ জানুয়ারি বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে এসআই মো. সাহাদাৎ হোসের তার সঙ্গীয় ফোর্স।গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জ জেলার সদর থানার রাজারচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জনি (৩২) ও ঢাকার ডিএমপি'র চকবাজার থানার লালবাগ এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. অপু (২৮)।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.র সাইদুল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে। আসামি আনোয়ার হোসেন জনির ৪টি এবং অপুর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। দুপুরে গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।