• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ সকাল ০৮:২০:২৮ (17-Jun-2026)
  • - ৩৩° সে:
লেবাননে ইসরায়েলের বেপরোয়া হামলায় একদিনেই ৩৯ জন নিহত

লেবাননে ইসরায়েলের বেপরোয়া হামলায় একদিনেই ৩৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের বেপরোয়া গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি তীব্র বোমাবর্ষণে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।১০ মে শনিবার দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মার্চ থেকে চলমান হামলায় এখন পর্যন্ত লেবাননে প্রায় ২ হাজার ৭০০ জন নিহত হয়েছেন।লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, শনিবার দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে ইসরায়েলি বিমান হামলা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা।ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও সদস্যদের লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে।তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল সামরিক কাজে ব্যবহৃত স্থাপনা ও হিজবুল্লাহর সক্রিয় সদস্যরা। তবে বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ থাকলেও তারা বলছে, অভিযানটি ‘সামরিক উদ্দেশ্যে’ পরিচালিত হচ্ছে।অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেই ইসরায়েলের বেশিরভাগ বিমান হামলা কেন্দ্রীভূত রয়েছে বলে জানা গেছে।এদিকে গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন বলে দাবি করা হয়। তবে সেই ঘোষণার পরও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘাত অব্যাহত রয়েছে।সূত্র: বিবিসি