• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৪১:০২ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

২৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩৪:০২

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন বলে জানা গেছে।

২২ এপ্রিল বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন সাংবাদিক আমাল খলিল। এ সময় তার অবস্থান লক্ষ্য করে একাধিক দফায় হামলা চালানো হয়। প্রথম হামলার পর দ্বিতীয় দফায় আঘাত হেনে তার মৃত্যু নিশ্চিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আমাল খলিলকে দেশটির সাহসী ও জনপ্রিয় সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।

Ad
Ad

এই হামলায় আরেক সাংবাদিক জয়নব ফারাজ গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে আরও এক বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

Ad

এদিকে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি অবস্থানেও হামলার অভিযোগ উঠেছে। এতে এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে নাবাতিয়েহ জেলা ও ইয়াহমার আল শাফিক এলাকায় ড্রোন হামলায় আরও দুই লেবানিজ নাগরিক প্রাণ হারিয়েছেন।

এই ঘটনার পর স্থানীয়ভাবে উত্তেজনা আরও বেড়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us